বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিদেশ ফেরতদের ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে বি.এম.ই.টি ভবনে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান মন্ত্রী। বিভিন্ন দেশে থেকে ফেরত শ্রমিকদের সরকার ব্যাংক ঋণসহ সব ধরণের সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার করোনার আগে থেকেই প্রবাসীদের জন্য কাজ করছে। তাদের সুরক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদের কর্মশক্তিতে রুপান্তরের চেষ্টা করছে।

কোন বিদেশ ফেরত শ্রমিক যদি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে আগ্রহী হোন, সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে বেদে বলেও জানান মন্ত্রী।

এ সেমিনারে  প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুনিরুস সালেহীন  জানান, শ্রমিকদের সব ধরণের তথ্য সংরক্ষণে উপজেলা পর্যায়েও কার্যক্রম পরিচালনা করা হবে।  বিএমইটি ভবন ছাড়াও জেলা পর্যায়ে কর্মসংস্থান সেল, উপজেলা পর্যায়ে টিটিসিসহ প্রান্তিক সব পর্যায়ে এ কার্যক্রম চলমান থাকবে। যাতে কোন শ্রমিক যেন তথ্যহীন অবস্থায় বেকার জীবনযাপন না করে। আমরা তার দক্ষতা অনুযায়ি অন্যান্য দেশে বা অভ্যন্তরিণভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। সেই লক্ষ্যেই কাজ করছে মন্ত্রণালয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিএমইটি মহাপরিচালক মো. শামসুল আলম, ইউরোপী ইউনিয়ন প্রতিনিধি এইচ. ই. রেন্সজি তেরিক, বিএমইটি ও মন্ত্রণালয়ের সংশ্লিস্ট কর্মকর্তা ও রিটার্নিং মাইগ্রেন্টস ম্যানেজমেন্ট অব ইনফরমেশন সিস্টেম-এর প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com