সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পঞ্চগড়ে উচ্চ বিদ্যালয় থেকে ১১টি ল্যাপটপ চুরি

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয় থেকে ১১টি ল্যাপটপ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে চুরি হয়ে গেছে। চুরি হওয়া ল্যাপটপের মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

চুরির খবর পেয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন।

স্কুলের শিক্ষকরা জানান, চোর দরজার তালা না ভেঙে তালার ওপরের পাতি কেটে ল্যাবে প্রবেশ করে। এসময় একটি রাউটারসহ ১১টি ল্যাপটপ চুরি করে পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকাল পর্যন্ত থানায় অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী এর দায় এড়াতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com