রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পেস বোলার যশপ্রীত বুমরা ও দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অুনপমা বেয়ের পিড়ীতে বসতে যাচ্ছেন। এমনটাই বাতাসে ভেসে বেড়োচ্ছে। ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ থেকে ছুট নিয়েছেন বুমরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই ছুটি নিয়েছেন। অন্যদিকে অনুপমাও সব কাজ ছেড়ে ছুটিতে চলে গেছেন। ভারতীয় মিডিয়ার গুঞ্জন আছে এই জুটি তাদের চারহাত এক করতে যাচ্ছেন এই ছুটিতেই।
বিসিসিআই-এর এক গণসংযোগ কর্মকর্তা জানিয়েছেন,‘বিগ ডে’র প্রস্তুতির জন্য ছুটি নিয়েছেন বুমরা। এই বিগ ডে যে বিয়ে এটা বুঝতে বাকি নেই কারো। অনেক দিন থেকেই কানাঘুষা চলছে।
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন নাকি প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার যশপ্রীত বুমরার সঙ্গে। অনুপমা জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘প্রেমাম’-এর ‘মেরি জর্জ’ চরিত্র দিয়ে নিজেকে চিনিয়েছেন।