সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২ হাজার টাকা কমলো স্বর্ণের

দেশের বাজারে সব ধরণের স্বর্ণের দাম আরও কমলো। ভরি প্রতি দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা দাম কমানো হয়েছে বলে জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই নতুন দামে বিক্রি হবে সোনা।

এই হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৭১ হাজার ১৫০ দশমিক ৪০ টাকা। ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা।

আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে একটানা তিনধাপে স্বর্ণের দাম মোট কমলো পাঁচ হাজার ৫৪০ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com