সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
‘বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে যে প্রতিটি নাগরিককে ৫০০ ডলার অনুদান প্রদান করা হবে, দয়া করে নিবন্ধন করুন এবং আপনার সাথে যোগাযোগ করা হবে।’ বাংলাদেশ ব্যাংকের নামে পেইজ খুলে তাদের লোগো ব্যবহার করে এই প্রতারণা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নামে খোলা ফেসবুক পেইজ থেকে জানুয়ারি মাসের ৬ তারিখে পোস্ট করা একটি স্ট্যাটাসে দাবি করা হয়, ‘সবার বিকাশ একাউন্টে ২৫০০ টাকা করে দিচ্ছে বোনাস হিসাবে’
পোস্টটিতে আরও লেখা হয়-
সোসাল মিডিয়া এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে !!
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ব্যাংক ও বিকাশ লিমিটেড সবার বিকাশ একাউন্টে ২৫০০ টাকা করে দিচ্ছে বোনাস হিসাবে।
আপনি মাত্র ৫ মিনিটের কিছু সহজ কাজ করে এই টাকা নিতে পারবেন আপনার বিকাশ একাউন্টে। কাজগুলো হচ্ছে এই পোষ্ট টি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে যত বেশি শেয়ার করবেন ততই বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে আপনার!
মূলত বিকাশ লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা টাকা দিয়ে থাকে এখানে কাজের জন্য। ৩ টি সহজ স্টেপ শেষ করেই আয়কৃত টাকা আপনি আপনার বিকাশ একাউন্টে নিতে পারবেন।
বিগত ১০ মিনিটে যারা টাকা পেয়েছেন…’
এরপর ফেসবুকের ওই পোস্টটিতে অনেকগুলো নামের তালিকা দেওয়া হয় এবং দাবি করা হয় তারা সকলেই টাকা পেয়েছেন।