বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পুঁজিবাজারে কমেছে লেনদেন

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১২৩৭ ও ২০৬৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৩১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৬২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৬৯৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টি কোম্পানির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি, লংকাবাংলা, বিএটিবিসি, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, লাফার্জহোলসিম, সামিট পাওয়ার ও জিবিবি পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৫৮ লাখ টাকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com