সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফেনীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

ফেনীর ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে মঙ্গলবার (৩০ মার্চ) একসঙ্গে এ চার সন্তান জন্ম দিয়েছেন ফরহাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। চার নবজাতকের মধ্যে দুটি মেয়ে ও দুটি ছেলেসন্তান রয়েছে। শুক্রবার (২ এপ্রিল) হাসপাতাল থেকে গৃহবধূ ও সন্তানদের বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

মঙ্গলবার (৩০ মার্চ) প্রসব বেদনা শুরু হলে স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরের ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। ওই রাতেই জান্নাত স্বাভাবিক নিয়মে চার সন্তান প্রসব করেন।

হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল কাইয়ুম বলেন, প্রথমে ওই নারীর পেটে তিনটি সন্তান রয়েছে বলে আমরা নিশ্চিত হই। প্রসবকালে তিনি একে একে ৪টি সন্তান প্রসব করেন। সন্তান জন্মদানের পর ছোটখাটো কিছু সমস্যা থাকলেও শুক্রবার তারা পুরোপুরি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

গৃহবধূর স্বামী ফরহাদ বলেন, চার সন্তান পেয়ে তিনিসহ পরিবার-পরিজন সবাই খুশি। পরিবারের সবাই মিলে নবজাতকদের যত্ম নিলে কোনো সমস্যা হবে না। এ সহযোগিতা তো বেশি দিন সম্ভব হবে না। এদের ভবিষ্যৎ গড়তে সরকারি, বেসরকারি ও ব্যক্তিদের সহায়তার দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com