বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
বাজারে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল, চিনি ও ছোলা। খুচরা বিক্রেতারা বলছেন, দাম বেড়েছে বেশ কিছু সবজির।
রোজার বাকি আর মাত্র এক সপ্তাহ। চলমান লকডাউনে বেচাবিক্রি কিছুটা কমলেও দামে তার কোনো প্রভাব নেই। বাজারে খোলা সয়াবিন তেল ১২৫ থেকে ১৩০ টাকা কেজি আর খোলা চিনি ৬৫/৬৮ টাকা আর মানভেদে মশুর ডাল ৭৫ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। বিক্রেতারা জানান,’দাম গত সপ্তাহেও যা ছিলো, এ সপ্তাহেও তাই আছে।’
লকডাউনের কারণে বাজারে আমদানি চালের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় দাম বেড়েছে বলেও জানালেন খুচরা বিক্রেতারা। ভারতীয় মিনিটেক বিক্রি হচ্ছে ৫৮/৫৯ টাকা কেজি। তবে আগের দামেই বিক্রি হচ্ছে দেশি চাল।
এদিকে, স্থিতিশীল আছে পেঁয়াজ, আলু ও আদা রসুনের দর। খুচরায় দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ টাকা, আলু ২০ এবং চীনা রসুন ১০০ থেকে ১১০ টাকা কেজি।
সবজি বাজারেও কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। বিক্রেতারা জানান,’শশার দাম কেজি প্রতি ৫টাকা, ঝিঙ্গা ১০টাকা এবং ভেন্ডির দাম বেড়েছে ৮টাকা।’
বাজারে আগের দরেই বিক্রি হচ্ছে সব ধরণের মুরগী।