বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভোলায় লকডাউন বাস্তবায়নে ৪৯ জনকে অর্থদন্ড

জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে ৪৯ জনকে ৩৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার ৭ উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় মোট ৯ টি অভিযানে ৪৬ টি মামলা দায়ের করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বাসস’কে জানান, এর মধ্যে সদর উপজেলায় ১৩ জনকে ১৭ হাজার ৮৫০ টাকা জরিমানা, দৌলতখানে ৬ হাজার ৫০০ টাকা ৭ জনকে, বোরহানউদ্দিনে ৩৮’শ টাকা ৭ জনকে, লালমোহনে ৪ জনকে ১৪০০ টাকা, তজুমদ্দিনে ৩ জনকে ৮০০ টাকা, চরফ্যাসনে ৯ জনকে ৪১০০ টাকা ও মনপুরায় ৬ জনকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, অভিযান চলাকালে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, অপ্রয়োজনে বাড়ির বাইরে আসা, মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে জরিমানা করা হয়। এসময় জনসাধারণকে লকডাউনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
এদিকে জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় সর্বাত্বক লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন হচ্ছে। আজ দ্বিতীয় দিন বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নজরদারী লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com