বুধবার, ০১ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশি ক্রিয়েটরদের তৈরি এআর ইফেক্ট নিয়ে এল ফেসবুক

ফেসবুক বিভিন্ন দেশে স্থানীয় ক্রিয়েটরদের সাথে কাজ করে থাকে। তবে এই প্রথম বাংলাদেশি ডেভেলপার এবং শিল্পীর সহযোগিতায় এআর ফিল্টার তৈরি করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ইশরাত উর্মি এবং আরাফাত করিমের তৈরি ইফেক্টে আছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, মাস্ক ও আলপনা। উর্মি বাংলাদেশের ফেসবুক ডেভেলপার সার্কেলের একজন সদস্য। ফেসবুক এই তরুণ ডেভেলপার কমিউনিটিকে বিভিন্ন ধরণের দক্ষতা উন্নয়নের সুযোগ করে দেয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁরা অন্যান্য দেশের ডেভেলপারদের সঙ্গে যোগাযোগের সুযোগও পান।

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে এই উদ্ভাবনী উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন। ইতিমধ্যে দেশের জনপ্রিয় সেলিব্রিটি জয়া আহসান, তাহসান খান, শবনম ফারিয়া প্রমুখ এই ইফেক্ট ব্যবহার করে তাদের ভক্তদের সাথে শেয়ার করেছেন।

ফেসবুকের বিভিন্ন অ্যাপের মাধ্যমে সারা বিশ্বে মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ করে থাকেন। যেখানেই থাকুন না কেন, এর মাধ্যমে বিশেষ দিনগুলো উদযাপন করতে পারেন তাঁরা। বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ আবার বাড়ছে। ফলে মানুষ আবার ঘরে থাকছেন। এই বাস্তবতায় অনলাইন প্ল্যাটফর্ম মানুষকে সংযোগ বজায় রাখার সুযোগ করে দেয় যেন দূরে থেকেও মনে হয় তারা একসাথেই আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com