বুধবার, ০১ Jul ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকের আইটি সমস্যার সমাধান হয়েছে। এখন থেকে চেক ক্লিয়ারিং, আরটিজিএস ও বিইএফটিএন সেবা চালু করেছে ব্যাংকগুলো।
রোববার বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ১৩ এপ্রিলের পর থেকে ব্যাংকগুলোর মধ্যে চেক ক্লিয়ারিং, আরটিজিএস ও বিইএফটিএন করতে সমস্যা হচ্ছিল। বাংলাদেশ ব্যাংকের আইটিতে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। এখন ব্যাংকগুলো সব সেবা ব্যবহার করতে পারবে।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি আলী রেজা ইফতেখার সাংবাদিকদের বলেন, রোববার সকাল থেকে চেক ক্লিয়ারিং, আরটিজিএস হচ্ছিল। পরে বিইএফটিএন চালু করে বাংলাদেশ ব্যাংক। এখন সব ঠিক মত করা যাচ্ছে।
ব্যাংকগুলো ১৩ এপ্রিল থেকে চেক ক্লিয়ারিং, আরটিজিএস ও বিইএফটিএন সেবা দিতে পারছিল না। বাংলাদেশ ব্যাংক বলছে, ফাইবার অপটিক সমস্যার কারণে সার্ভারে যুক্ত হওয়া সম্ভব না হওয়ায় এসব সেবা বন্ধ ছিল।