সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
দীপংকর মৃধা ওরফে দীপু মৃধা নামে ওই প্রবাসীর বিরুদ্ধে এলাকার অনেক পরিবারকে হামলা-মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ রয়েছে।
ওই এলাকার পাঁচটি পরিবার জানিয়েছে, তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে জায়গা খালি করে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন দিপু মৃধা। এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে দীপু মৃধা এবং তার মা সুষমা মৃধার বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার ও সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, মোংলা উপজেলার চাদপাই মৌজায় মাজার সংলগ্ন এলাকায় বেশ কিছু সম্পত্তি রেখে মারা যান রায় চরণ মৃধা। ওয়ারিশ সূত্রে ওইসব সম্পত্তির মালিক তার পাঁচ ছেলে কমল চন্দ্র মৃধা, দেবেন্দ্রনাথ মৃধা, জোবেন্দ্র নাথ মৃধা, রাজেন্দ্র নাথ মৃধা ও সুশিল মৃধা। অভিযুক্ত যুক্তরাষ্ট্র প্রবাসী দিপংকর মৃধা মৃত দেবেন্দ্র নাথ মৃধার নাতী। ওয়ারিশ সূত্রে তাদের মালিকানা ভূমির চেয়ে বেশি ভূমি দখল করে জোরপূর্বক সব সম্পত্তির সম্মুখ অংশে একটি বিলাশ বহুল ভবন তৈরী করেছেন দিপু। এতে তাদের বাকি ওয়ারিশদের চলাচলের রাস্তার কিছু অংশও দখল করে নেন তিনি।
এ বিষয় জানতে চাইলে জমি দখলের বিষয় অস্বীকার করেন দীপংকর মৃধার মা সুষমা মৃধা। তিনি বলেন, দিপংকার মৃধার কোনো অভাব নেই।