বুধবার, ০১ Jul ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
আইইউবি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব; এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে এ প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছে আইইউবি। এ তালিকায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইউবি’র অবস্থান দশম।
স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রতিষ্ঠান, যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং প্রকাশ করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে তাদের র্যাঙ্কিং প্রকাশ করে আসছে।
২০২১ সালে সারাবিশ্ব থেকে ৭ হাজার ৫৫৩টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছে। স্কপাস ডাটাবেইজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকেই এই র্যাঙ্কিংয়ের বিবেচনায় নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইউবি’র ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা; যা আইইউবি পরিবারকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগাবে। আইইউবি একটি স্বতন্ত্র, উদার, অলাভজনক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে অঙ্গীকারবদ্ধ।