বুধবার, ০১ Jul ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মানসম্পন্ন কর্মসংস্থান তৈরির জন্য বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের ঋণ

দেশের কর্মক্ষম জনগোষ্ঠির জন্য পর্যাপ্ত ও মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশ তৈরির লক্ষ্যে বিশ্বব্যাংক ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করবে।
এ লক্ষ্যে আজ বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে ‘থার্ড প্রাগমেটিক জবস ডেভলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি-৩)’ বিষয়ক একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
বৃহস্পতিবার ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের কর্মক্ষম জনগোষ্ঠির জন্য পর্যাপ্ত ও মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশ তৈরিসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বা সংস্থার সংশ্লিষ্টতায় কিছু সহায়ক নীতি কৌশল ও বিধিবিধান সংস্কার এবং আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়। প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ২০১৮-১৯ অর্থবছর থেকে মোট তিন বছরে ৭৫০ মিলিয়ন ডলার ঋণ প্রদানে সম্মত হয়। এর আওতায় আজ শেষ কিস্তির জন্য ২৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হলো।
এই পরিকল্পনার মুল উদ্দেশ্য হলো-বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আধুকিায়ন, শ্রমিকদের সুরক্ষা প্রদান ও অভিঘাত মোকাবেলায় সক্ষমতা জোরদারকরণের পাশাপাশি দুঃস্থ জনগোষ্ঠির জন্য কর্মসংস্থান তৈরি করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com