সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে অনন্তপুর কাউয়াডুবির দোলা এলাকায় ধান কাটার সময় বন বিড়ালের ছানাগুলো দেখতে পান শ্রমিকরা। পরে ছানাগুলোকে উদ্ধার করে এলাকাবাসী। পরে বিকেলের দিকে উপজেলা বন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পার্শ্ববর্তী জঙ্গলে ছানাগুলোকে ছেড়ে দেয়া হয়।
অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান জানান, কাউয়াডুবির দোলায় ইদ্রিস আলীর জমিতে ধান কাটছিল কিছু শ্রমিক। এ সময় তারা জমির আইলে ৩টি বন বিড়ালের ছানা দেখতে পেয়ে আটক করে। এরপর রফিকুল ইসলাম নামক এক শ্রমিকের বাড়িতে এনে খাঁচার মধ্যে ভরে রেখে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় করে। বিষয়টি উপজেলা বন কর্মকর্তাকে জানানো হয়। এরপর তার নির্দেশনা মতো এলাকাবাসী সবাই মিলে পার্শ্ববর্তী জঙ্গলে ছানাগুলোকে অবমুক্ত করে।
ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা মো. নবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।