সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
বুধবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
তবে দেশের অধস্তন দেওয়ানী, ফৌজদারী আদালত ও ট্রাইব্যুনালগুলোতে অতি জরুরি দরখাস্তের শুনানি ও নিষ্পত্তির জন্য আদালতের কাজ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে করতে আগের নির্দেশনাই থাকছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানী আদালতসমূহ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর অধীনস্থ আদালতসমূহে মামলা দায়ের করা যাবে। দায়েরকৃত মামলায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট শারীরিক উপস্থিতিতে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ২০০ ধারার অধীনে জবানবন্দি গ্রহণ করবেন।”
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।