মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত

জেলার কাপ্তাই হ্রদে কার্পসহ অন্যান্য প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করতে হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটি ফিসারী মৎস্য অবতরণ ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ আব্দুল লতিফ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ রাঙ্গামাটি জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনের পাশাপাশি কার্প জাতীয় মাঝের উৎপদান বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই হ্রদের ৩ মাস বন্ধকালীন সময়ে রাঙ্গামাটি বিএফডিসির নিজস্ব হ্যাচারীতে উৎপাদিত ৫০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম।
কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত শেষে অতিথিরা জেলেদের মাঝে খাদ্য শস্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com