মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বব্যাংকের আইসিএসআইডি এ আরবিট্রেটর ও কনসিলিয়েটর পদে তিন বাংলাদেশীর মনোনয়ন

বিশ্বব্যাংকের International Centre for Settlement of Investment Disputes (ICSID)–এ মর্যাদাপূর্ণ আরবিট্রেটর ও কনসিলিয়েটর প্যানেল তালিকায় তিন বাংলাদেশী নাগরিককে মনোনয়ন দিয়েছে সরকারের আইন ও বিচার বিভাগ।
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মো: তাফাজ্জাল ইসলাম-কে কনসিলিয়েটর পদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোমানা ইসলাম ও ব্যারিস্টার মঈন গনি-কে আরবিট্রেটর হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগ হতে উক্ত মনোনয়ন প্রদান করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ICSID-এ প্রেরণ করা হলে ICSID-এর মহাসচিব উক্ত মনোনয়ন চূড়ান্ত করেছেন। মনোনীত ব্যক্তিগণ ছয় বছর মেয়াদের জন্য আরবিট্রেটর ও কনসিলিয়েটর প্যানেল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
ICSID রাষ্ট্র ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা-সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। বিরোধীয় পক্ষসমূহ ICSIDএর নির্ধারিত প্যানেল হতে আরবিট্রেটর ও কনসিলিয়েটর বাছাই করতে পারেন। তাছাড়া বিভিন্ন এডহক কমিটিতে আরবিট্রেটরগণকে নিয়োগ দেয়া হয়। ICSID-এর প্যানেল তালিকায় এই মনোনয়ন আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও অবস্থান বৃদ্ধিতে এবং অধিকার রক্ষায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com