মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বোদায় ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি মৌসুমে ভুট্টার ক্ষেত গুলো ভালো হয়েছে দেখে কৃষকদের মন বেজায় খুশি। ফসল ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে ভুট্টা চাষিরা আশা করছেন। ধান ও গমের পাশাপাশি এ উপজেলার কৃষকার এখন ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন। আর বিশেষ করে ভুট্টা চাষে স্বল্প সময়ে অল্প খরচে অধিক লাভবান হওয়া যায় দেখে এ অঞ্চলের কৃষকেরা ধান ও গম চাষের পাশাপাশি ভুট্টা চাষে বেশি ঝুঁকে পড়েন। আর এভাবে দিনদিন সবার মাঝে ভুট্টা চাষে আগ্রহ বেড়েই চলেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ঝলইশালশিরি ইউনিয়েনের গোবরাপাড়া গ্রামের ভুট্টা চাষী ফাজেদ আলী চলতি মৌসুমে ৩ একর জমিতে ভুট্টার আবাদ করেছেন। বোদা পৌর শহরের ভুট্টা চাষি নূর ইসলাম প্রায় ৫ একর এবং সাইদুর ইসলাম ৬ একর জমিতে ভুট্টার আবাদ করেছেন। ভুট্টার গাছে গাছে ফুল ও ফল এসেছে। মাস খানেক সময়ের মধ্যে তারা ভুট্টা উত্তোলন করতে পারবেন। তারা ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ৩ হাজার ৪ শত হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর-রশিদ জানান, ভুট্টা চাষে আমরা সব সময় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। ফলে ভুট্টা চাষে এ উপজেলার কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। তিনি আরো বলেন, ভুট্টায় খরচ অনেক কম কিন্তু দাম অনেক ভালো। সেই সঙ্গে ভুট্টার গাছ গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে বাজারে ভুট্টার চাহিদাও অনেক বেশি। ভুট্টা একটি লাভজনক ফসল। আবহাওয়া অনুকুলে থাকলে এবার ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com