সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দ্বিতীয় পর্বে ৬ হাজার ৯৮৮ বীর মুক্তিযোদ্ধার নামের চূড়ান্ত তালিকা প্রকাশ

বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা ( দ্বিতীয় পর্ব) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে ৮ বিভাগের ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।
প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ১ হাজার ৯৪২, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩৪৭, বরিশাল বিভাগের ৫৭৩, খুলনা বিভাগের ৭৭০, ময়মনসিংহ বিভাগের ৫৬৭, রাজশাহী বিভাগের ৬৮৪, রংপুর বিভাগের ৫৭২ এবং সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছে।
উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট এ তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তীতে প্রকাশ করা হবে।
এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com