মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
রমজান আলী
জশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় ফারিস্ট ইসলামী লাইফ ইনসুরেন্সের চেক বিতরন করা হয়েছে।রবিবার দুপুরে হাটগাঙ্গোপাড়া ফারিস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স অফিস ইনচার্জ হাফেজ মাওঃ মোঃ আঃ রশিদের সভাপতিত্বে মৃত্যু দাবির এ চেক বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হাকিম প্রাং।
বিশেষ অতিথি ছিলেন হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,মচমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক এসএম আনোয়ারুল হোসেন, হাটগাঙ্গোপাড়া কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহ, প্রভাষক নাজমুল ইসলাম প্রমূখ।
এসময় হাটগাঙ্গোপাড়া গ্রামের মরহুম নজের আলীর নমিনি ছবিলা বেওয়া ও তার ছেলের হাতে এ মুত্যু দাবির চেক তুলে দেওয়া হয়।