সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাবান্ধা ১২ দিন স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র শব-ই ক্বদর উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দরে (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটান) আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ থাকবে।
পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর ও পবিত্র শব-ই ক্বদর উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী ১০ মে (সোমবার) থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকবে। তবে ২২ মে (শনিবার) থেকে বন্দর কার্যক্রম যথারীতি চালু হবে।
পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে নিয়মানুযায়ী সরকারি দপ্তরের সব কার্যক্রম চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com