সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে অধঃস্তন আদালতে ৩৭ হাজার আসামির জামিন

২০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে সারাদেশের অধঃস্তন আদালত হতে ৩৭ হাজার আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসসকে আজ এ তথ্য জানান।
তিনি বলেন, বিগত ১২ এপ্রিল দ্বিতীয় দফায় ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর গতকাল ১১ মে পর্যন্ত মোট ২০ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৬৮ হাজার ৮৪৩টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মোট ৩৭ হাজার আসামি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্তিলাভ করেছেন। এই ২০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫০৭ জন।
সুপ্রিমকোর্ট মুখপাত্র জানান, গতকাল ১১ মে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৫ হাজার ৭৩৪টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৩ হাজার ১৫০ জন হাজতী ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com