সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিশরে মাটির নিচে ৩ হাজার বছরের শহর!

প্রত্নতত্ত্ববিদদের দাবি, এর ফলে মিশরের ইতিহাসের এক নতুন দিক উন্মোচিত হল। প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, শহরটির প্রতিষ্ঠাতা ছিলেন নবম ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব ১৩৯১ থেকে ১৩৫০ পর্যন্ত মিশর শাসন করেছেন তিনি। ওই সময়পর্বের প্রশাসন এবং শিল্পের বেশিরভাগই ছিল লাক্সর শহরের পশ্চিম প্রান্তে। রাজা তুতানখামেনের সৌধের পরে এই আতেন শহর মিশরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার।

এই অনুসন্ধানের সঙ্গে জড়িত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেস্টি ব্রায়ান জানান, ‘প্রাচীন মিশরের জীবনযাত্রার বিষয়ে অনেক নতুন তথ্য উন্মোচিত হতে পারে আতেন শহরের আবিষ্কারে।’ তিনি জানান, শুধু আতেন নয়, গত কয়েক মাস ধরে মিশরের বিভিন্ন জায়গায় যে সব প্রাচীন জিনিসপত্র আবিষ্কার হয়েছে, সে সবের সূত্র ধরে মিশরের প্রাচীন জীবনযাত্রা সম্পর্কে আরও নানা তথ্য জানার সুযোগ হবে।

প্রত্নতাত্ত্বিক তথা পুরাতত্ত্ববিষয়ক মিশরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাহি হাবাস জানান, বিদেশ থেকে বহু পুরাতত্ত্ববিদ এই শহরের খোঁজে এসেছিলেন। সন্ধান পাননি।

তিনি আরও জানান, শহরটির রাস্তার দু’পাশে বাড়ি ছিল। সেগুলোর মধ্যে বেশ কিছু বাড়ির পাঁচিলের উচ্চতা ছিল ১০ ফুটের মতো। শহরটির দক্ষিণে মিলেছে এক বিশাল বড় মাপের উনুন। তবে এখনও অনেক কিছু উদ্ধার বাকি রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com