মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন আগের মতোই দুপুর ২টা পর্যন্ত চলবে। এরপর লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আগামীকাল ১৭ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।
স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে সরকার চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময় শহরে তথা জেলার ভেতরে গণপরিবহন চলাচল করতে পারবে। আগের নির্দেশনা মতে, এক জেলা থেকে অন্য জেলায় গণপরিবহণ বন্ধ থাকবে। তাছাড়া নৌ, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর, সংস্থা জরুরি পরিষেবার আওতামুক্ত থাকবে। খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁগুলো কেবল খাবার বিক্রি বা সরবরাহ করতে পারবে।
এদিকে, ঈদের পর আজ প্রথম কার্যদিবসে রাজধানীর ব্যাংকগুলোয় তেমন গ্রাহকের চাপ ছিল না। কোনো কোনো গ্রাহক শুভেচ্ছা বিনিময়ে এসেছিলেন। ঈদে ব্যাংকারদের কর্মস্থল ত্যাগের অনুমতি না থাকায় কর্মকর্তাদের ব্যাংকে উপস্থিতি ছিল সাধারণ সময়ের মতোই।