মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
গত ১২ মে এফবিসিসিআই’র নির্বাচনী বোর্ড সংগঠনটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
নতুন সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে নির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বি-বার্ষিক মেয়াদে ব্যবসায়ী সংগঠনটির দায়িত্ব পালন করবেন।
এফবিসিসিআই পরিচালনা পর্ষদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সহসভাপতি, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এছাড়াও সংগঠনটির অ্যাসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জন সহ-সভাপতি নির্বাচিত হন।
অ্যাসোসিয়েশন গ্রুপের তিন সহ-সভাপতি হলেন— ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম এ মোমেন, এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও বারভিডা’র সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন ও মুদ্রণশিল্পের শীর্ষ উদ্যোক্তা আমিন হেলালী।
চেম্বার গ্রুপের তিন সহ-সভাপতি হলেন— ময়মনসিংহ চেম্বারের সভাপতি ও সড়ক পরিবহন সমিতির সহ-সভাপতি এবং রয়েল টিউলিপ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামিম, মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও পোশাকশিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর।