মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
যেসব গ্রাহক ১৫ এপ্রিল, ২০২১-এর পর অ্যাকাউন্ট রিচার্জ না করার ফলে তাদের বাংলালিংক সিম ব্যবহার করতে পারেননি তারা প্রত্যেকে বিনা মূল্যে ১০ মিনিট টকটাইম এবং ১০০ এমবি ডেটা ব্যবহার করতে পারবেন। ৭ দিন মেয়াদের এই অফারটি পেতে হলে গ্রাহকদের ডায়াল করতে হবে *৮৮৮#। অফারটি নেওয়া যাবে ৩১ মে, ২০২১ পর্যন্ত।
বাংলালিংক-এর মার্কেটিং ডিরেক্টর সৌরভ প্রকাশ খারে বলেন,”দেশব্যাপী চলাচলের বিধিনিষেধের ফলে আমাদের কিছু গ্রাহক রিচার্জ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের অবস্থা বিবেচনা করে আমরা এই বিশেষ অফারটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। চলমান পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদার প্রতি আমরা সতর্কভাবে লক্ষ্য রাখছি। গ্রাহকরা যাতে ডিজিটাল উপায়ে তাদের পরিবার ও নিকটজনের সাথে যুক্ত থাকতে পারে সে জন্য আমরা বিশেষ সুবিধা দেওয়া অব্যাহত রাখবো।”
সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে করোনা পরিস্থিতিতে বিশেষ সুবিধা দিয়ে গ্রাহকদের পাশে থাকতে বাংলালিংক প্রতিজ্ঞাবদ্ধ।