সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তাজিন আহমেদের চলে যাওয়ার দিন আজ

তাজিন ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। যদিও তাজিনের শৈশব-কৈশোর কেটেছে পাবনায়। ১৯৯৬ সালে বিটিভিতে প্রচারিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকের মধ্য দিয়ে অভিনয়যাত্রা শুরু করেন তিনি।

এর আগে ১৯৯১ সালে বিটিভির ‘চেতনা’ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন তাজিন। কিন্তু টিভি নাটকই তাকে সর্বাধিক জনপ্রিয়তা ও প্রশংসা এনে দেয়। তার অভিনীত বিটিভির ‘আঁধারে ধবল দৃপ্তি’ বেশ প্রশংসিত হয়।

তাজিন ১৯৯৭ সালে ‘থিয়েটার আরামবাগ’ দিয়ে মঞ্চনাটক শুরু করেন। এরপর ‘নাট্যজন’ থিয়েটারের হয়ে বেশ কিছু নাটকে অভিনয় করেন। পরবর্তী সময়ে আরণ্যক নাট্যদলের ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয় করেছিলেন দীর্ঘ সময় ধরে। তার সর্বশেষ অভিনীত মঞ্চনাটক ছিলো এটি।

এছাড়া হুমায়ূন আহমেদের নাটক ‘নীলচুড়ি’তে অভিনয় করেও বেশ আলোচিত হন তিনি। তার সর্বশেষ অভিনীত ধারাবাহিক নাটক ‘বিদেশি পাড়া’।

অভিনয়ের বাইরে লেখালেখির কাজেও যুক্ত ছিলেন তাজিন। লিখেছেন একাধিক নাটক। উপস্থাপনায়ও ছিলেন বেশ দাপুটে।

তাজিন আহমেদ পড়াশোনা করেছেন ঢাকা ইডেন মহিলা কলেজে। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেছেন এই অভিনেত্রী। নাট্যাঙ্গনে কাজ করার পাশাপাশি বেশ কয়েক বছর সাংবাদিকতায় যুক্ত ছিলেন। দৈনিক ভোরের কাগজ ও দৈনিক প্রথম আলো পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন।

ব্যক্তিজীবনে তিনি প্রথমে ঘর বেঁধেছিলেন নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে। কয়েক বছরের ব্যবধানে তাদের বিচ্ছেদ হয়। এরপর বিয়ে করেছিলেন ড্রামার রুমি রহমানকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com