সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বকেয়া হোল্ডিং করের উপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বিবেচনায় বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।
গুলশানের নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনা সভায় মেয়র বলেন, করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত কর দাতাদের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুনের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।
তিনি ৩০ জুনের মধ্যে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি একত্রে পরিশোধ করে বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণের জন্য করদাতাদের অনুরোধ করেন।
মেয়র বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে।
মেয়র নগরবাসীর প্রতি সময়মত পৌরকর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com