সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গোল্ডলিফ ১১ ও বেনসন ১৬ টাকা!

আগামীকাল  বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের (২০২১-২২) বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রীর নতুন অর্থবছরের বাজেট ঘোষণার আগেই রাজধানীতে বিভিন্ন পণ্যের দাম বেশি রাখছেন ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবার বাজেট ঘোষণার আগেই সিগারেটের দাম বেশি রাখছেন ব্যবসায়ীরা।

বুধবার রাজধানীর বিভিন্ন শপিংমলে ও অলিগলির দোকানগুলোতে ১০ টাকার গোল্ডলিফ সিগারেট ১১-১২ টাকায় আর ১৪ টাকার বেনসন ১৫-১৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

তবে পুর্বের  প্রকৃত দামেও অনেক বিক্রেতা এখনো সিগারেট বিক্রি করছেন। তবে তারাও বলছেন গতকাল থেকে কোম্পানি আর নতুন করে সিগারেট দিচ্ছে না।

এই বিষয়ে জানতে চাইলে ধানমন্ডী ১৫ নম্বরের ব্যবসায়ী  নাসির বলেন,  প্রতিবছরই বাজেট আসলে এমন হয়। সিগারেট কোম্পানি সিগারেট দেয় না। তাই এমনিতেই দেখা যায় সিগারেট এর দাম বেেড়ে যায়। এবারও শুনছি সিগারেটের দাম বাড়বে।  কোম্পানি সিগারেট না দিলে আমাদের কাছে সিগারেটের সংকট দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা বেশি দামে কিনে দাম বাড়িয়ে বিক্রি করি। ব্যবসায় লোকসান দিয়ে তো বিক্রি করতে পারবো না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com