সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মহামারির কারণে দারিদ্র্যের মুখে ১০ কোটি শ্রমিক

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলছে, করোনা সংকটে শ্রমবাজার পুনরুদ্ধার কঠিন। ২০২৩ সালের আগে কর্মসংস্থান মহামারির আগের পর্যায়ে ফিরে আসবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

আইএলওর’ বার্ষিক ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ বেকারত্বের সংখ্যা আরও বাড়বে। এটা মহামারি না হলে যে সংখ্যা দাঁড়াত, তার চেয়ে ৭ কোটি ৫০ লাখ বেশি। এমনকি আগামী বছরও এ সংখ্যা উদ্বেগজনক হারে বাড়বে। ২০২২ সালের শেষ নাগাদ মহামারি না হওয়ার তুলনায় ২ কোটি ৩০ লাখ মানুষ বেশি বেকার থেকে যাবে।

আইএলও বলছে, করোনা একটি জনস্বাস্থ্য সংকট ছিল না। এটা কর্মসংস্থান ও মানবসংকটও ছিল। এ কারণে সুনির্দিষ্ট কর্মসংস্থান সৃষ্টির কাজ ত্বরান্বিত করা, সমাজের সবচেয়ে দুর্বল সদস্যদের এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক খাতগুলোকে দ্রুত পুনরুদ্ধারের প্রচেষ্টা প্রয়োজন। এসব প্রচেষ্টা ছাড়া উচ্চ দারিদ্র্য ও বৈষম্যের মতো মহামারির দীর্ঘকালীন প্রভাবগুলো বছরের পর বছর ধরে কাটিয়ে ওঠা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com