সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৩ স্থানে পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পৃথক ২৩টি স্থানে কোরবানির পশু বিক্রির জন্য হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ডিএনসিসি এলাকায় ১০টি এবং ডিএসসিসি এলাকায় ১৩টি হাট বসবে।

আজ রোববার (১৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এবার ঢাকার তেজগাঁও, ভাসানটেক পশুর হাট বসবে না। আর ঢাকা উত্তরে পশু জবাই করার জন্য ২৭০টি জায়গা বরাদ্দ করা আছে। কোরবানির পশুর হাটে করোনা প্রতিরোধে পর্যাপ্ত মাস্ক সরবরাহ করা হবে, প্রবেশ ও বাহির পথ আলাদা করা হবে।

সভায় জানানো হয়, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩টি অস্থায়ী গরুর হাট বসবে।

পাশাপাশি ডিএনসিসির গাবতলীর স্থায়ী পশুর হাট ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও পশু বিক্রি হবে। এ বছর ঢাকা উত্তরের ৫৪ ওয়ার্ডে পশু কোরবানির জন্য ২৭০ স্থান নির্ধারণ করা হয়েছে। একইভাবে দক্ষিণের ৭৫ ওয়ার্ডে ৩৭৫ জায়গা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com