মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংসদে সদস্যরা আছেন শুধু হ্যাঁ- না বলার জন্য: সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যরা সংসদে আছেন শুধু হ্যাঁ বা না বলার জন্য, কোনো প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ হচ্ছে না। একইসঙ্গে প্রাক-বাজেট আলোচনা আরও অংশগ্রহণমূলক করা দরকার বলেও তিনি মনে করেন।

শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে রাজনীতিবিদ, ব্যবসায়ী, অর্থনীতিবিদ, শ্রমিক নেতারাও মতামত দেন। বাজেট বাস্তবায়ন সমস্যা, তথ্যের অভাব, নীতি সহায়তার সুষম বণ্টনে অনীহা, সংস্কার উদ্যোগের ঘাটতি নিয়ে আলোচনা করেন বক্তারা।

সাবের হোসেন চৌধুরী বলেন, তথ্যের ঘাটতির চেয়ে অসংগতি বড় বিষয়। দেশে নতুন দরিদ্র আছে কি নেই, তা নির্ভর করবে তথ্যের ওপর। সরকারি দপ্তরের কাছে এ তথ্য নেই। বিবিএসের সক্ষমতা বাড়ানো দরকার। যেসব সিদ্ধান্ত তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়, সেগুলো হালনাগাদ না থাকলে সরকার কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যকে অবহেলা করা হলে উন্নত রাষ্ট্রে পৌঁছানো যাবে না। এখন করোনা আছে, ভবিষ্যতে হয়ত অন্যকিছু আসবে। ফলে ব্যবস্থাগত উন্নয়ন দরকার। পরিবেশ উন্নয়নে জোর দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com