মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চিপ সংকটে ফোন উৎপাদন স্থগিত করল স্যামসাং

চিপ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্যামসাংয়ের মতো বিশ্বের বড় স্মার্টফোন কম্পানিগুলোও। সম্প্রতি এ সমস্যার কারণে স্যামসাং ইলেকট্রনিকস তাদের মধ্যম মানের ফোন উৎপাদনও স্থগিত করেছে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক টাইমস ম্যাগাজিন চিপ সংকটের কথা জানাতে গিয়ে প্রতিবেদনে স্যামসাংয়ের কথা উল্লেখ করে। এতে বলা হয়, শিল্পসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গ্যালাক্সি এস২১ উৎপাদন সাময়িক স্থগিত করা হয়েছে কোয়ালকমের অ্যাপলিকেশন প্রসেসরসের ঘাটতির কারণে।

স্যামসাংয়ের লক্ষ্য ছিল আগস্টে বাজারে কম ব্যয়বহুল ফোন গ্যালাক্সি এস২১ চালু করা। কম্পানির মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে স্যামসাং সতর্ক করে দিয়ে বলেছে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর সরবরাহে ভারসাম্যহীনতা তৈরির ব্যাপারে। এ ছাড়া কম্পানি সতর্ক করেছে যদি চিপ সমস্যার আশু সমাধান না হয় তবে এস২১ এফই ফোন মডেল বাজারে চালুর পরিকল্পনা স্থগিত করতে হতে পারে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com