মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক বাজারে না কমলে দেশের বাজারে তেলের দাম কমবে না: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম না কমলে অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের দাম কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে রংপুর নগরীতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে গ্লোবাল মার্কেট ও বিশ্ববাজার মনিটরিং করা হয় তেলের বাজারটার কী অবস্থা হয়। সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছে দাম তেলের। বিশ্ববাজারে দাম না কমলে ভোজ্যতেলের দাম কমানো কঠিন হবে। গ্লোবাল মার্কেটে কমলে দাম কমবে। তবে করোনাকালে জাহাজের ভাড়াও বেড়ে গেছে। যার ফলে যারা নিয়ে আসছে সেখানেও একটা প্রভাব পড়ছে।

জানা গেছে, গত ২৯ মে শনিবার থেকে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি শুরু হয়। দাম বাড়িয়ে বৃহস্পতিবার (২৭ মে) বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়শেন জানিয়েছে, তেলের নতুন দাম শনিবার (২৯ মে) থেকে কার্যকর।

গত মে মাসের মাঝামাঝিতে তেলের দাম বাড়িয়ে ১৪৪ টাকা লিটার নির্ধারণ হয়। এ নিয়ে গত পাঁচ মাসে মোট পাঁচ দফায় ভোজ্যতেলের দাম বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com