সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আরো ২৯৭৩ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

বীর মুক্তিযোদ্ধাদের নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চতুর্থ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধাকে। বৃহস্পতিবার মন্তণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিত করে ৮ বিভাগের ৫৫ উপজেলার মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকাশিত তালিকায়।

এতে ঢাকা বিভাগের ৯৩৮ জন চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকায় পাওয়া যাবে।

এর আগে তিন ধাপে ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com