সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতির কারণে এ বছর ৬০ হাজার মুসল্লিকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যাদেরকে হজের জন্য মনোনীত করা হয়েছে তাদেরকে টেক্সট মেসেজের মাধ্যমে নিশ্চত করছে সৌদি কর্তৃপক্ষ।
কেবল সৌদি আরবের নাগরিক অথবা সে দেশে বসবাসকারী বিদেশিরাই এবার হজ করতে পারবেন। এরই মধ্যে হজের জন্য ৪১ থেকে ৫০ বছর বয়সীদের রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, এখন তাদের টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, পাঁচ লাখ ৫৮ হাজার ২৭০ আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করে নির্দিষ্টসংখ্যক হজযাত্রীকে অনুমতি দেয়া হয়েছে। মোট হজযাত্রীর ২০ শতাংশ ৪১-৫০ বছর বয়সীদের টেক্সট মেসেজের মাধ্যমে তাদের হজে অংশ নেয়ার অনুমতির কথা জানিয়ে দেয়া হচ্ছে।
চলতি বছর ইলেক্ট্রনিক পদ্ধতিতে হজের আবেদন বাছাই করা হয়। আবেদনের শর্ত পূরণ না হওয়ায় অনেকের হজ আবেদন বাতিল করা হয়েছে।