মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসের চলমান পরিস্থিতির মধ্যে দ্রুত সরকারের পক্ষ থেকে টিকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার (২৬ জুন) দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অর্থমন্ত্রী জানান, এদিন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি প্রকল্পে কেনা-কাটার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এসব কেনা-কাটায় এক হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারের তহবিল থেকে দেয়া হবে এক হাজার ৫৫২ কোটি টাকা। আর ৫৩ কোটি টাকা আসবে বিশ্বব্যাংক থেকে ঋণ হিসেবে।
মন্ত্রী বলেন, সরকার কম ব্যয় করেছে এই মতের বিরোধী আমি। করোনার কারণে বাংলাদেশসহ পুরো বিশ্বেই পরিস্থিতি স্বাভাবিক নয়। এরকম অবস্থায় সরকার যতটা প্রয়োজন ততটাই ব্যয় করতে চেয়েছে। যাতে অপচয় না হয়। সরকার এখনও অপচয় করতে চায় না।