মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
বড় দরপতনের পরদিনই আজ সোমবার সকালে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। দর বেড়ে কেনাবেচা হচ্ছিল অধিকাংশ শেয়ার। এতে লেনদেনের প্রথম ঘণ্টা পর্যন্ত বেশ ঊর্ধ্বমুখী ধারা ছিল। কিন্তু এর পর থেকে ক্রমে বৃদ্ধি পাওয়া দর হারাচ্ছে অনেক শেয়ার। এমনকি কিছু শেয়ার গতকালের থেকেও দর হারিয়েছে।
লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে দুপুর ১২টায় প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬০০১ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। যদিও বেলা ১১টায় সূচকটি গতকালের তুলনায় প্রায় ৬২ পয়েন্ট বেড়ে ৬০৫৬ পয়েন্ট ছাড়িয়েছিল।
তবে সূচকের বৃদ্ধি শুরুর তুলনায় অনেকটাই কমে আসার পরও দুপুর ১২টায় ডিএসইতে ১৮৬ শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। এ সময় দর হারিয়ে ১১৬ শেয়ারকে কেনাবেচা হতে দেখা গেছে। দর অপরিবর্তিত অবস্থায় ছিল ৭০ শেয়ার।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনের ঘোষণার পর গতকাল রোববার ডিএসইর ৮২ শতাংশের বেশি শেয়ারের দরপতন হয়েছিল। এতে ডিএসইএক্স সূচক হারিয়েছিল ১০০ পয়েন্ট, নেমেছিল ৫৯৯২ পয়েন্টে।