মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কারিগরি শিক্ষা ও মাদরাসার অনুদানও মিলবে নগদ-এ

আট হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী এবং ৩শ শিক্ষা প্রতিষ্ঠানে আগামী কয়েক দিনের মধ্যে সরকারি সহায়তা হিসেবে পাঁচ কোটি টাকা বিতরণ করবে ‘নগদ’।

গত ২৮ জুন বাংলাদেশ সচিবালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সঙ্গে ‘নগদ’-এর সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের (শিক্ষা মন্ত্রণালয়) অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান এবং ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের (শিক্ষা মন্ত্রণালয়) সিনিয়র সহাকরী সচিব সাবিনা ইয়াসমিন এবং ‘নগদ’-এর হেড অব গভর্নমেন্ট সেলস মান্নাফ পরাগ উপস্থিত ছিলেন।

চলমান করোনার এই সময়ে সহায়তা হিসেবে নির্বাচিত ৩শ শিক্ষা প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা দেবে সরকার। এছাড়া ৫শ জন শিক্ষা-কর্মচারীকে মোট ৫০ লাখ টাকা এবং ৭ হাজার ৫৩৬ জন শিক্ষার্থীকে ৩ কোটি ৭৫ লাখ টাকা দেওয়া হচ্ছে।

সরকারি এই সহায়তা ক্যাশ-আউটের জন্য যে খরচ হবে সেটি সুবিধাভোগীকে পাঠানো অঙ্কের সঙ্গে যোগ করেই পাঠানো হবে বলে জানানো হয়েছে।

চুক্তির বিষয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের (শিক্ষা মন্ত্রণালয়) অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান বলেন, সরকারি ভাতা বিতরণের ক্ষেত্রে ডাক বিভাগের ‘নগদ’ চমৎকার একটি অবস্থান তৈরি করেছে। সম্প্রতি তারা একের পর এক সরকারি ভাতা বিতরণের উদাহরণ তৈরি করেছে, আর্থিক খাতের ডিজিটালাইজেশনকে তরান্বিত করেছে। তাছাড়া সারা দেশে তাদের সেবার যথেষ্ট উপস্থিতি রয়েছে। একে তো সরকারি সেবা, তার ওপর সেবার গুণগত মান ভালো হওয়ার কারণে আমরা ‘নগদ’-কে বেছে নিয়েছি।

সরকারের পাশে থাকতে পেরে আনন্দ প্রকাশ করে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, আপদকালীন করোনা সহায়তার অংশ হিসেবে সরকার শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের যেভাবে পাশে দাঁড়িয়েছে, আমরা সেখানে অংশ নিতে পেরে গর্বিত। ‘নগদ’ মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

‘নগদ’ তার যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। এর আগে গত বছর কোভিডের কারণে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন ‘নগদ’-কে দায়িত্ব দেওয়া হয়েছিল ১৭ লাখ পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়ার। এবারও সাড়ে ৩৩ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হয়েছে, যার মধ্যে ‘নগদ’ ১৫ লাখ পরিবারের কাছে উপহার বিতরণ করেছে।

তাছাড়া প্রাথমিক পর্যায়ের এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করে এরই মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপবৃত্তি বিতরণের অনন্য এক রেকর্ড করেছে ‘নগদ’। এর বাইরে চলমান কোভিডের সময়ে সরকারি নানান ভাতা, উপবৃত্তি, আর্থিক সহায়তা বিতরণে ডিজিটালাইজেশনের প্রচলন করে ভাতাভোগীর হাতে সহজেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি অর্থের সাশ্রয় করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে প্রশংসা কুড়িয়েছে ‘নগদ’। -বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com