সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টি আগামী রোববার (৪ জুলাই) থেকে কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, জলীয়বাষ্প নিয়ে আসা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শুক্রবার (২ জুলাই) সকল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেন, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।