সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাসহ ১০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা

আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এ দিন আরাফার বিস্তৃত প্রাঙ্গণে হাজিদের উদ্দেশ্যে একজন ইমাম খুতবাহ পাঠ করেন। প্রতি বছর তা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হতো। গত বছর থেকে আরাফার দিনের খুতবা সরাসরি বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করা হয়।

ইসলামের সুমহান বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। আগে তা সরাসরি পাঁচটি ভাষায় অনুদিত হত। এবার আরো পাঁচটি ভাষা যুক্ত করা হয়েছে।

গত বছরের মতো এ বছরও গুরুত্বপূর্ণ খুতবা ১০টি ভাষায় অনূদিত হবে। ইংরেজি, মালাই, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চাইনিজ, তার্কিশ, রুশ, হাউসা ও বাংলা। অনুবাদ কার্যক্রম পরিচালনায় এটি বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প। বিগত বছরের মতো এবারও সৌদি সরকারের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে।

সূত্র : সৌদি গেজেট

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com