সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের চিন্তা করছে সরকার। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকির মতো অ্যাপের মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানো বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, তুরস্ক এরই মধ্যে এ ধরনের আইন রয়েছে। সর্বশেষ আইন অনুমোদন করেছে রাশিয়া। বাইরের এসংক্রান্ত আইনগুলো পর্যালোচনা করে বাংলাদেশেও তা প্রণয়ন হবে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। প্রস্তাবিত আইনে বিদেশি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর ডাটা সেন্টার বা শাখা অফিস বাংলাদেশে স্থাপনের বাধ্যবাধকতার বিধান রাখা হচ্ছে। এটি করা গেলে অপপ্রচারকারীদের খুব সহজেই শনাক্ত ও বিচারের আওতায় আনা সম্ভব হবে। বর্তমানে এমন কর্মকাণ্ড মনিটরিং করার সুযোগ থাকলেও প্রতিরোধ ব্যবস্থা প্রায় নেই।