মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মেসিকে কীভাবে আটকেছেন, জানালেন স্পেনের কোচ যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস ‘ভাগ্য আমাদের পক্ষেই লেখা ছিল’ ‘এটি প্রদর্শন করতে পারবেন না’— যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচে টার্গেট করা হতো ফিলিস্তিনি পতাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সহকারী পদে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

সারা বিশ্বে করোনা সংক্রমণ ৩ শতাংশ বেড়েছে : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, গত সপ্তাহে বিশ্বব্যাপী ২৬ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং প্রায় ৫৪ হাজার জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় সংক্রমণের হার ৩ শতাংশ বৃদ্ধি পেলেও মৃত্যুর হার ৭ শতাংশ হ্রাস পেয়েছে যা গত বছরের অক্টোবরের পর সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে। বুধবার জেনেভায় ডব্লিউএইচও একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহে করোনাভাইরাসে নতুন সংক্রমণের হার সংখ্যা সামান্য বেড়ে গেছে। গত সপ্তাহে ২৬ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনায় প্রায় ৫৪ হাজার জন প্রাণ হারিয়েছে। আগের সপ্তাহের তুলনায় মৃতের এ হার ৭ শতাংশ কম। ২০২০ সালের অক্টোবরের পর এ হার সর্বনি¤œ।
গত ২৬ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২৬ লাখ ৮৮ হাজার ৬৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৫৩ হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছে।
উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ১৮ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছে এবং ৩৯ লাখ ৭১ হাজার ৬৮৭ জন প্রাণ হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com