মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিক্ষক-কর্মচারী কল্যাণ সুবিধার ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড়

মহামারি করোনাজনিত পরিস্থিতিতে কঠিন লকডাউনের মধ্যেও জনগুরুত্বপূর্ণ বিবেচনায় কোরবানি ঈদের আগেই অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দিতে ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়। শুক্রবার ও শনিবার নির্ধারিত বন্ধের দিনেও কল্যাণ ট্রাস্টের সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা এ জন্য অফিস করেন। মঙ্গলবার ছাড় করা এই টাকা ইএফটির মাধ্যমে আগামী বৃহস্পতিবারের মধ্যেই এক হাজার ১৮০ শিক্ষক-কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে গত ১৬ জুন ৫৭১ অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করা হয়। এছাড়া করোনাজনিত পরিস্থিতিতে ২০২০ সালের মার্চ মাস থেকে চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত উল্লেখ্যযোগ্য সংখ্যক শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এই সময়কালে ১২ হাজার সাতশ’ ৪৮ শিক্ষক- কর্মচারীকে ৫৬৪ কোটি ৯ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com