মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধি-নিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করেছে সরকার। এ সময়ে ব্যাংক লেনদেনেও পরিবর্তন আনা হয়েছে।
ঈদের আগের তিনদিন অর্থাৎ বৃহস্পতিবার (১৫ জুলাই) , রোববার (১৮ জুলাই) ও সোমবার (১৯ জুলাই) ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এছাড়া শনিবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (২০ জুলাই) শিল্প এলাকায় সীমিত আকারে ব্যাংক লেনদেন হবে। এ দুদিন শিল্প এলাকায় লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
এছাড়া ঈদের পর ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময় ব্যাংক লেনদেন হবে সীমিত পরিসরে। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময়ে ব্যাংকের অন্যান্য কাজ চলবে বিকেল ৩টা পর্যন্ত।
মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।