শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

আনুশকা শর্মার বডিগার্ডের বেতন প্রায় দেড় কোটি!

আনুশকা শর্মা। বলিউডে বর্তমানে প্রভাবশালী তারকাদের অন্যতম একজন তিনি। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া একজন অভিনেত্রী। একজন প্রযোজকও। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে দামি তারকা ও অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তিনি।

তাকে চলতে হয় অনেক নিরাপত্তা বলয়ের মধ্যে। তা ছাড়া অগণিত ভক্ত রয়েছে তার। জনসমক্ষে প্রিয় তারকাকে পেলেই সবাই সেলফি ও অটোগ্রাফ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন।

এসব সামলাতে আনুশকার রয়েছে একজন বডিগার্ড। তার নাম সোনু। তার প্রকৃত নাম প্রকাশ সিং। নয় বছর ধরে আনুশকার ছায়াসঙ্গী হয়ে আছেন তিনি। দেশ হোক বা বিদেশ, এই অভিনেত্রী যেখানেই যান না কেন সঙ্গে সনুকে নিয়ে যান।

এ অভিনেত্রীর শুটিং কিংবা বাইরে বেরোনো থেকে সব কিছুই দেখভাল করেন তার দেহরক্ষী। আনুশকার বিশ্বাস অর্জন করে তার পরিবারের সদস্য হয়ে উঠেছেন সনু।

এই সনুর জন্য প্রতি মাসে ১০ লাখ রুপিরও বেশি গুনতে হয় আনুশকাকে। বছর শেষে সেই অঙ্কটা প্রায় দেড় কোটিতে গিয়ে ঠেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com