মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
বন্দরে কন্টেইনার জট কমাতে পণ্য ছাড়িয়ে নিতে তৈরি পোশাক কারখানার মালিকদের চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আর, রপ্তানিকারকরা বলছেন কারখানাতে পণ্য লোড-আনলোডের জন্য পর্যাপ্ত লোকবল না থাকায় বিপাকে পড়েছেন তারা।
এদিকে উৎপাদন বন্ধ থাকায় শুধু চলমান কঠোর বিধিনিষেধের কারণে প্রায় তিন হাজার কোটির টাকার লোকসানের শংকায় আছেন তারা। ক্রয়াদেশ বাতিলের ভয়েও কাটছে তাদের দিন।
গেলো কয় মাস ধরেই কন্টেইনার এবং জাহাজ সঙ্কট চলছে চট্টগ্রামে। রপ্তানি পন্যের স্তুপ জমে আছে বন্দরে। জায়গার অভাবে আমদানি এবং রপ্তানির পন্য গ্রহণ করা যাচ্ছে না। এমন অবস্থায় পন্য দ্রুত ছাড়িয়ে নিতে রপ্তানিকারকদের তাগাদা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এদিকে লকডাউনে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাও বন্ধ। কারখানা মালিকরা না পারছেন আমদানি করা কাঁচামাল বন্দর থেকে আনতে, না পারছেন তৈরি পন্য বন্দরে পৌঁছাতে।
এমন অবস্থায়ও চট্টগ্রাম বন্দর থেকে পন্য খালাস করতে সদস্যদের চিঠি দিয়েছে বিজিএমইএ। চট্টগ্রাম বন্দরের নির্দেশ মেনে কারখানায় আনতে এবং ডেলিভারি করতে নিয়োজিতদের হয়রানি না করতে স্থানীয় প্রশাসনকেও অনুরোধ করা হয়েছে।