মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তথ্য দিতে ৩ সপ্তাহের সময় ইভ্যালিকে

সাম্প্রতিক সময়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করায় সমস্যায় পড়েন ভোক্তারা। সমস্যা নিরসনে গ্রাহকদের দেনা পরিশোধসহ সার্বিক তথ্য দেয়ার জন্য ইভ্যালিকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এই তিন সপ্তাহ সময়ের বিভাজন করা হয়েছে আবার তিনভাবে। যেমন, ক্রেতাদের কাছে ইভ্যালির দায় কত, তা জানাতে হবে সাত দিনের মধ্যে; মার্চেন্টদের কাছে দায় কত, তা জানাতে হবে তিন সপ্তাহের মধ্যে; আর সম্পদ ও দায় কত আছে, তা জানাতে হবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে।

বুধবার বিকেলে ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রনালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, কাস্টমারের দেনা-পাওনাসহ সার্বিক তথ্য দেওয়ার জন্য ইভ্যালিকে তিন সপ্তাহ সময় দেয়া হয়েছে।

হাফিজুর রহমান জানান, বর্তমানে ইভ্যালির ৪০৭ কোটি টাকার দেনা থাকলেও ৬৫ কোটি টাকার সম্পদ রয়েছে। কিন্তু সাম্প্রতিক ইভ্যালি এক হাজার কোটি টাকা বিনিয়োগের চুক্তি করেছে বলে মন্ত্রনালয়কে জানিয়েছে। ইতিমধ্যে ইভ্যালি ২০০ কোটি টাকা পেয়েছে বলেও জানান তিনি।

ইভ্যালি গ্রাহকদের পণ্য সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছে তা তারা পর্যায়ক্রমে সরবরাহ করবে এবং ১৫ দিন অন্তর-অন্তর একটি প্রতিবেদনের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাবে বলে নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com