মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লা কমিশনারেট মূসক আদায় বেড়েছে ১১ শতাংশ

চলমান করোনা পরিস্থিতির মধ্যেও গত অর্থবছরে কুমিল্লা কমিশনারেট মূল্য সংযোজন কর (মূসক) আদায়ে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
এই সময়ে কুমিল্লা কমিশনারেটের আওতায় ৬ জেলা থেকে মূসক আদায় হয়েছে ৩ হাজার ২২৫ কোটি ১৭ লাখ টাকা। এর আগের বছর রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৯১০ কোটি ৬০ লাখ টাকা। সেই হিসেবে গত ২০২০-২১ অর্থবছর এই কমিশনারেটের রাজস্ব আয় বেড়েছে  ১০ দশমিক ৮১ শতাংশ।
এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বাসসকে বলেন, ‘কুমিল্লায় বড় কোন শিল্প কারখানা নেই। পাশাপাশি চলমান করোনা পরিস্থিতি মূসক আদায়ের ক্ষেত্রে এখন বড় বাঁধা। কিন্তু অর্থবছরের শুরু থেকে কর আদায়ের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেয়ায় এর সুফল পাওয়া গেছে। অন্য যেকোন বছরের তুলনায় গতবছর বেশি রাজস্ব পাওয়া গেছে।’
তিনি বলেন, গত অর্থবছর সকল অনাদায়ী বকেয়া রাজস্ব আদায়ের উপর যেমন গুরুত্ব দেওয়া হয়, পাশাপাশি ভাল কাজের স্বীকৃতিস্বরুপ কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া কর ফাঁকি রোধে ছিল কঠোর তদারকি। এসব মিলিয়ে কুমিল্লা কমিশনারেট এবার রাজস্ব আদায়ে বড় ধরনের সাফল্য অর্জন করতে পেরেছে।
এদিকে, কুমিল্লা কমিশনারেট অনলাইনে মূসক রিটার্ন জমাকরণে অন্য যেকোন কমিশনারেটের তুলনায় এগিয়ে রয়েছে। প্রায় ৯৬ শতাংশ করদাতা গত অর্থবছরে অনলাইনে মূসক রিটার্ন দাখিল করেছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com